আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দিন ক্রমশ এগিয়ে আসছে। আর এই নির্বাচনে রাজনৈতিক দল বিজেপি নিজেকে তুলে ধরতে ও ভোটারদের কাছে পৌছাতে বৃহস্পতিবার রাতে এক নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে ইংরেজ বাজার থানার নরহাট্টার লিচুমোড় এলাকায়। এদিন এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা পরিষদের প্রার্থী উজ্জ্বল কুমার রায় সহ এলাকার বিজেপির নেতৃত্বরা। ফিতা কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি নেতা কেশব চন্দ্র পাল।
এবিষয়ে ১০নং গ্রাম পঞ্চায়েত সমিতির প্রার্থী জীবন চন্দ্র সাহা জানান, এদিন নরহাট্টা অঞ্চলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। পাশাপাশি আনন্দপুর, গোবিন্দপুর, জোতগোপাল, জোতবসন্ত ও নরহাট্টা, এই ৫ টি বুথের দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন। দলের প্রতি জনগণের বেশ ভালো সারা পাচ্ছেন বলে তারা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।